25 Oct
|
Exam Bangla Educational Services
|
Kolkata
25 Oct
Exam Bangla Educational Services
Kolkata
পদের নাম: সিনিয়র কন্টেন্ট রাইটার ও সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট (প্রতিযোগিতামূলক পরীক্ষা ও মাধ্যমিক লেভেল)
শূন্যপদ: ২টি
১) আর্টস ও ইংলিশ ব্যাকগ্রাউন্ড;
২) সায়েন্স ব্যাকগ্রাউন্ড
কাজের ধরন: ফুল-টাইম
পদের বিবরণ (Job Overview): আমরা আমাদের প্রতিযোগিতামূলক পরীক্ষার (WBCS, SSC, Railway, WBPSC ইত্যাদি) প্রকাশনার জন্য ২ জন অভিজ্ঞ, দ্রুত গতিসম্পন্ন এবং নির্ভুল সিনিয়র কন্টেন্ট রাইটার খুঁজছি। আপনার মূল দায়িত্ব হবে পূর্ববর্তী বছরের প্রশ্নপত্র (PYQ) বিশ্লেষণ করে পরীক্ষায় কমন পাওয়ার মতো মানসম্মত, সংক্ষিপ্ত ও সহজবোধ্য কন্টেন্ট তৈরি করা।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা (Required Eligibility & Experience):
- শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম মাস্টার্স ডিগ্রি (M.A. / M.Sc.) বাধ্যতামূলক।
- আর্টস পদের জন্য:
ইংরেজি সাহিত্য/ভাষায় মাস্টার্সদের অগ্রাধিকার দেওয়া হবে (যাতে ইংরেজি এবং আর্টসের অন্যান্য বিষয় পরিচালনা করতে পারেন)।
- সায়েন্স পদের জন্য: পদার্থবিদ্যা, রসায়ন, গণিত বা জীব বিজ্ঞানে মাস্টার্স।
- প্রতিযোগিতামূলক পরীক্ষার অভিজ্ঞতা: WBCS, SSC CGL/ CHSL, Rail ইত্যাদি প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসার এবং অন্তত প্রিলিমিনারি/মেইনস দেওয়ার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
- পাবলিকেশন অভিজ্ঞতা: যেকোনো প্রখ্যাত পাবলিকেশন বা নামী কোচিং ইনস্টিটিউটে কন্টেন্ট রাইটিং/ বই লেখার ন্যূনতম ১-২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকা আবশ্যক।
- টাইপিং স্কিল: এমএস ওয়ার্ডে (MS Word) দ্রুত বাংলা ও ইংরেজি টাইপিং দক্ষতা। সায়েন্স রাইটারকে এমএস ওয়ার্ডের Equation Editor / MathType ব্যবহার করে গণিত ও বিজ্ঞানের সংকেত নিখুঁতভাবে টাইপ করতে জানতে হবে।
কাজের মূল দায়িত্ব (Key Responsibilities):
- PYQ এনালাইসিস ও কন্টেন্ট ফ্রেমওয়ার্ক: বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্রের ট্রেন্ড বিশ্লেষণ করে পয়েন্টভিত্তিক ও সংক্ষেপিত (Exam-Oriented) কন্টেন্ট ড্রাফট করা।
- নির্ভুলতা বজায় রাখা: তথ্যের সত্যতা ও নির্ভুলতা যাচাই করা, যাতে বইতে কোনো ভুল তথ্য বা টাইপিং ভুল না থাকে।
- টাইট ডেডলাইন মেনে কাজ: কম সময়ের মধ্যে নির্ভুলভাবে নতুন বই বা সাজেশনের কন্টেন্ট প্রস্তুত করা।
- গুণমান পরীক্ষা (Quality Check): কনটেন্টের মান সঠিক কি না তা নিজেই বিচার করার মতো গভীর বিষয়ভিত্তিক জ্ঞান থাকা।
আবেদন করার নিয়ম (How to Apply) : আবেদন জানানোর সময় আপনার সিভির (CV) সাথে পূর্বের কাজের অন্তত ২-৩ পাতার নমুনা (Sample Content/Book PDF) এবং আপনি কোন কোন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসেছেন তার সংক্ষিপ্ত বিবরণ যুক্ত করে পাঠান।
CV ও অন্যান্য বিষয় পাঠানোর WhatsApp No.- (phone hidden)
📌 Book Content Writer (Kolkata)
🏢 Exam Bangla Educational Services
📍 Kolkata