পদের বিবরণ: Mentova Learning India Pvt. Ltd. (কলকাতার একটি দ্রুত বর্ধনশীল কম্পিটিটিভ বুক পাবলিশিং সংস্থা) কলেজ স্ট্রিট, কলকাতা এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় অফলাইন মার্কেট ও ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক পরিচালনার জন্য একজন অভিজ্ঞ, সৎ ও কর্মঠ ফিল্ড সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সিকিউটিভ নিয়োগ করতে চলেছে।
মূল দায়িত্বসমূহ:
• নিয়মিত মার্কেট ভিজিট: প্রতিদিন কলেজ স্ট্রিটের ডিস্ট্রিবিউটর, বড় বইয়ের দোকান এবং রিটেল কাউন্টারগুলোতে সশরীরে ভিজিট করা ও কোম্পানির হয়ে মজবুত ব্যবসায়িক সম্পর্ক তৈরি করা।
• জেলা মার্কেট বিস্তার: প্রতি সপ্তাহে রোটেশন অনুযায়ী ২ দিন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায নতুন বইয়ের দোকান ও ডিস্ট্রিবিউটর যুক্ত করা।
• অর্ডার ও ডিসপ্যাচ সমন্বয়:
প্রতিদিন নিজে উদ্যোগ নিয়ে ডিস্ট্রিবিউটরদের কাছ থেকে অর্ডার সংগ্রহ করা এবং সময়মতো বই পাঠানো।
• পেমেন্ট কালেকশন ও ক্রেডিট কন্ট্রোল: ডিস্ট্রিবিউটরদের বকেয়া টাকার হিসাব নিয়মিত নজরে রাখা, সময়মতো টাকা আদায় করা এবং কোম্পানির পেমেন্ট সাইকেল কঠোরভাবে মেনে চলা।
আবশ্যিক যোগ্যতা (বাধ্যতামূলক):
• অফলাইন ফিল্ড সেলসে ২ থেকে ৪ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বুক পাবলিশিং, কলেজ স্ট্রিট বুক ডিস্ট্রিবিউশন, স্টেশনারি বা FMCG B2B ডিস্ট্রিবিউশনে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
• প্রার্থীকে অবশ্যই কলকাতা বা পার্শ্ববর্তী শহরতলির বাসিন্দা হতে হবে, যাতে রোজ সহজে কলেজ স্ট্রিটে যাতায়াত করা যায়।
• নতুন ডিস্ট্রিবিউটর তৈরির জন্য পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় নিয়মিত ভ্রমণ করতে স্বচ্ছন্দ হতে হবে।
• ভালো যোগাযোগ ও দরদাম করার দক্ষতা, সাবলীল বাংলা (সাথে কাজের উপযোগী হিন্দি ও ইংরেজি জ্ঞান) এবং স্মার্টফোন/হোয়াটসঅ্যাপে রিপোর্টিং করার অভ্যাস থাকতে হবে।
• সৎ, দায়িত্বশীল এবং কারোর রোজকার তাগাদা ছাড়াই নিজে থেকে কাজ সম্পন্ন করার মানসিকতা থাকতে হবে।